Dhaka 3:32 pm, Friday, 17 April 2026

কয়রার নদীতে অবমুক্ত করা হলো জব্দকৃত ৭০০ কেজি কাঁকড়া

খুলনার কয়রায় বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জব্দকৃত ৭০০ কেজি কাঁকড়া শাকবাড়ীয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

২৭ জুলাই রবিবার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্জয়পাল এ আদেশে উক্ত কাঁকড়া অবমুক্ত করা হয়।

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামের খাল এলাকায় কপোতাক্ষ নদীতে অভিযান চালানো হয়। তবে যৌথ অভিযানের খবর জানতে পেরে চোরাকারবারী ও ট্রলারের মাঝি ৭০০ কেজি কাঁকড়া এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, জুন থেকে আগস্ট এই তিন মাস সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে। এসময় চোরাকারবারীরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে এসব কাঁকড়া আহরণ করে নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

কয়রার নদীতে অবমুক্ত করা হলো জব্দকৃত ৭০০ কেজি কাঁকড়া

প্রকাশঃ 03:21:47 pm, Sunday, 27 July 2025