Dhaka 2:00 pm, Friday, 17 April 2026

খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৪

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গা মোড়ে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

সোমবার (৩০ জুন ২০২৫) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রায়হান (১৬), পিতা: জাকির, সাং: বাঁশবাড়ীয়া, থানা: হরিণটানা নিহত হন।

গুরুতর আহত অবস্থায় ইজিবাইকে থাকা যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩), নগেন্দ্রনাথ সরকার (৭৫) ও জুয়েল বাবু নামের আরও পাঁচজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের হাসপাতালের সার্জারি বিভাগের ৯-১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা০৫ মিনিটে জুয়েল বাবু মৃত্যুবরণ করেন।

বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হরিণটানা থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৪

প্রকাশঃ 06:45:40 am, Monday, 30 June 2025