চিতলমারী প্রতিনিধি: প্রদীপ মণ্ডল
বাগেরহাটের চিতলমারীতে ন্যায্য মূল্যে রুচি সম্মত পণ্য সরবারহের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টির প্রতিশ্রুতি নিয়ে এম আর এম ফ্যাশন ওয়ার্ল্ড যাত্রা শুরু করেছে। রবিবার (২৯ জুন) বিকাল ৫ টায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে চিতলমারী সদর বাজারের ব্যাংক পাড়ার বাণিজ্যিক টাওয়ার মাইশা প্লাজার নিচ তলায় দোয়া অনুষ্ঠান ও ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেণ আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাৎ হোসেন, শেরে বাংলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মোঃ শিপন মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেয়ামত আলী খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি।
উদ্বোধন অনুষ্ঠানে এম আর এম ফ্যাশনের স্বপ্নদ্রষ্টা ও পরিচালক মিজানুর রহমান আনিচ বলেন, ‘চিতলমারীবাসির জন্য রাজধানী ও বিভাগীয় শহরের ফ্যাশন হাউজগুলোর আদলে এম আর এম ফ্যাশন ওয়ার্ল্ড তৈরি করা হয়েছে। ন্যায্য মূল্যে রুচিশীল ও মানসম্মত পণ্য গ্রাহকদের হাতে তুলে দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্যে। ‘
দেশের তথ্য ডেস্ক 















