কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল
খুলনার কয়রায় উপজেলা নির্বাহী অফিসারের কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজ পরিদর্শন উপলক্ষ্যে শিক্ষক- শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল বুধবার দুপুর ১২টায় কলেজের অধ্যক্ষ এস এম আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ও প্রভাষক শাহানুর আলমের পরিচালনায় কলেজের হলরুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জামায়াতের উপজেলা সেক্রেটারী মোঃ সায়ফুল্লাহ আযাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ শাহাবুদ্দীন মোল্লা, অধ্যক্ষ সুজাউদদীন, কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ীর ক্যাম্প ইনচার্জ দেলোয়ার হোসেন পাইক, কনেস্টবল আঃ রাজ্জাক, জামায়াতের কয়রা ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর শিক্ষক নূর কামাল, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, সিনিয়র শিক্ষক মোস্তফা ফজলুল হক, প্রভাষক মোঃ গোলাম আযম, সহকারী শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডল, গোলাম রসুল টুটুল, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উক্ত সভায় অত্র প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য ও সকল শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।
দেশের তথ্য ডেস্ক 















