Dhaka 3:20 pm, Friday, 17 April 2026

পাট শ্রমিক দলের সভাপতি হলেন সাঈদ আল নোমান

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সাঈদ আল নোমান। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের ছেলে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় ঢাকার নয়াপল্টনের ভাষানী মিলনায়তনে অনুষ্ঠিত পাট শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সিনিয়র সহসভাপতি এএম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রতিনিধিরা।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে সভাপতির শূন্যপদে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সাঈদ আল নোমানকে সভাপতির দায়িত্ব গ্রহণ করতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়। এরপর তিনি সম্মতি প্রকাশ করায় সর্বসম্মতিক্রমে সাঈদ আল নোমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি নির্বাচিত করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সাঈদ আল নোমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী ট্যানারি শ্রমিক দলের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব চৌধুরী সাজু।

সভায় বক্তব্য দেন সহসভাপতি ফারাজি মতিয়ার রহমান, শ ম জামাল উদ্দিন, মো. আবুল কালাম জিয়া, সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, মফিদুল ইসলাম মোহন, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, সালামত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার, মো. শমসের আলম, মহিলা সম্পাদিকা সেলিনা আঞ্জুমান, শিক্ষা সম্পাদক আবুল হোসেন।

সভায় অপর এক প্রস্তাবে পাট শ্রমিক দলের পেশকৃত ৮ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় এবং আগামী ১১ মে বিকেল ৩টায় ঢাকা প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে মরহুম আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

পাট শ্রমিক দলের সভাপতি হলেন সাঈদ আল নোমান

প্রকাশঃ 04:54:29 am, Wednesday, 30 April 2025