Dhaka 3:37 am, Sunday, 28 June 2026

ভারতের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে অধিষ্ঠ হলেন রাজা সুব্রামানি

লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে ভারতের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে নিয়োগ করেছে দেশটির সরকার। একই সঙ্গে তিনি ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। জেনারেল বিপিন রাওয়াত এবং জেনারেল অনিল চৌহানের পর তিনি এই পদে অধিষ্ঠিত হওয়া তৃতীয় ব্যক্তি।

বর্তমান চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আগামী ৩০ মে তারিখে তার মেয়াদ শেষ করবেন।

লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। এন এস রাজা সুব্রামানির সামরিক দায়িত্বের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি পদ ছিল।

তিনি ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত তিনি সেনাবাহিনীর উপ-প্রধান ছিলেন।

এদিকে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন পরবর্তী নৌবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি বর্তমানে মুম্বাইয়ে পশ্চিম নৌ কমান্ডার হিসেবে কর্মরত আছেন। আগামী ৩১ মে তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

ভারতীয় নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল স্বামীনাথনের মেয়াদ ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে।

তিনি খাদকওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র।

১৯৮৭ সালে তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন এবং যোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধবিদ্যায় বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি বিদেশেও উচ্চতর সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের শ্রীভেনহ্যামের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, করঞ্জার কলেজ অব নেভাল ওয়ারফেয়ার এবং যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টের ইউএস নেভাল ওয়ার কলেজ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

ভারতের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে অধিষ্ঠ হলেন রাজা সুব্রামানি

প্রকাশঃ 06:07:40 am, Saturday, 9 May 2026