খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী ‘এনকেজিং দ্য এক্সপোজার সিজন-৪’ শীর্ষক আন্তর্জাতিক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের আঙ্গিনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. গাজী মিজানুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির সভাপতি সাখাওয়াত হোসেন।
এ সময় ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মোঃ তরিকত ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মিনহাজ রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রদর্শনীটি পরিদর্শন করেন। প্রদর্শনীতে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পাঠানো ৩৬৫৪টি ছবির মধ্য থেকে বাছাইকৃত ৪০টি ছবি স্থান পেয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজনটি চারুকলা স্কুলের আঙ্গিনায় সবার জন্য উন্মুক্ত থাকবে।
দেশের তথ্য ডেস্ক 

























