ইতালিতে ট্রেন দুর্ঘটনায় মো. শফিকুল ইসলাম (৫৫) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৬ এপ্রলি) ইতালির বেরগামোর লেভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম কসবা উপজেলার জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ২৭ বছর ধরে ইতালিতে রয়েছেন।
কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। সেখানে অবস্থানরত বাংলাদেশিরা বিষয়টি পরিবারকে জানায়। সেখানকার একটি হাসপাতাল মর্গে তার লাশ রাখা হয়েছে। শফিকুলের স্ত্রী ও চার সন্তান রয়েছে।
শফিকুলের ভাতিজা সাইফুল ইসলাম জানান, বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।
দেশের তথ্য ডেস্ক 























