Dhaka 5:20 pm, Friday, 24 April 2026

কুয়েটের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদে ডীনের দায়িত্বে ড. ইউসুফ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডীন হিসেবে আগামী ২ (দুই) বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৮তম (বিশেষ) সভায় গৃহীত সিদ্ধান্ত এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ২৩ (৫) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ প্রদান করা হয়।

দায়িত্ব গ্রহণকালে অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলে নতুন ডীনকে অভিনন্দন জানান এবং অনুষদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তাঁর সাফল্য কামনা করেন। দায়িত্ব গ্রহণ শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

উল্লেখ্য, প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ পূর্বে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, একাধিকবার রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং একাধিক হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

কুয়েটের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদে ডীনের দায়িত্বে ড. ইউসুফ

প্রকাশঃ 03:29:57 pm, Thursday, 23 April 2026