Dhaka 11:42 pm, Saturday, 27 June 2026

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের আইসিটি প্রতিভা বিকাশে শুরু হচ্ছে ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬।’ আগামী ১৬ মে দেশব্যাপী এই প্রতিযোগিতার আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ পর্ব অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়, জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা নিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। এই প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম শনিবার (২ মে) রাত ১২টা মধ্যে শেষ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাউশি এই প্রতিযোগিতার প্রচার ও শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে নির্দেশনা প্রদান করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এই প্রতিযোগিতার আয়োজন করছে।

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের নির্ধারিত ওয়েবসাইট হলো- (https://nhspc.bcc.gov.bd/)। নিবন্ধনের শেষ সময় আগামী ২ মে ২০২৬, রাত ১২টা পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সকল মাধ্যমিক স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানসমূহকে এই প্রতিযোগিতার বিষয়ে ব্যাপক প্রচার এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিংকে উদ্বুদ্ধ করতে এবং তাদের সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই মেগা ইভেন্টটি আয়োজন করা হচ্ছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশঃ 10:23:39 am, Friday, 1 May 2026