Dhaka 12:25 pm, Friday, 17 April 2026

থাইল্যান্ড যেতে চান আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম, মেলেনি অনুমতি

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন স্পাইনাল কর্ডের চিকিৎসা করাতে থাইল্যান্ডে যেতে অনুমতি চেয়ে আবেদন করেছেন৷ তবে আদালত থেকে অনুমতি মেলেনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ তার আবেদনটি নামঞ্জুর করেন।

মোয়াজ্জেমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল। এদিন মোয়াজ্জেমের আইনজীবী মো. রায়হান তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করে এক মাসের বিদেশ গমনের অনুমতি চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। মূলত তিনি কোনো প্রকার আইনশৃঙ্খলা ভঙ্গকারী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করেন এবং এ বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার জাতীয় পরিচয়য়পত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তা অবমুক্ত করে বিদেশ গমনের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক।

আবেদনে আরও বলা হয়, মোয়াজ্জেম পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পান এবং সেখান থেকে ফ্লুইড বের হয়ে যায়। থাইল্যান্ড মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার প্রেরণ করে তার চিকিৎসাজনিত পরীক্ষ-নিরিক্ষা ও অপরাপর টেস্ট এবং চিকিৎসা করার জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করেন। এজন্য তার চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক। তবে শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন।

এর আগে, গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

থাইল্যান্ড যেতে চান আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম, মেলেনি অনুমতি

প্রকাশঃ 10:08:36 am, Tuesday, 20 January 2026