Dhaka 12:22 pm, Sunday, 28 June 2026

বিয়ের দাবিতে প্রেমিকার অবস্থান নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

রাজশাহীর দুর্গাপুরে বিয়ের দাবিতে এক নারীর অবস্থানকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মকবুল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মকবুল হোসেন আমগ্রাম এলাকার মৃত বেশারত আলীর ছেলে।

এর আগে গত সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের আমগ্রামের আমচত্বরে বিয়ের দাবিতে ওই এলাকার ইসমাইল নামের এক যুবকের বাড়িতে প্রেমিকার অবস্থানকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মকবুল হোসেন আহত হন।

জানা গেছে, বিয়ের দাবিতে ইসমাইল নামের এক যুবকের বাড়িতে অবস্থান করে তার প্রেমিকা। আমগ্রাম ও পাশের তরিপতপুর গ্রামের কয়েকজন ইসমাইলের পক্ষ নিয়ে বিয়ে বন্ধ ও মেয়েটিকে বের করে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে অন্য একটি পক্ষের সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়। পরেরদিন ইসমাইলের লোকজন অপরপক্ষের ওপর হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন আহত হন।

আরও জানা গেছে, এ সময় সংঘর্ষে গুরুতর আহত মকবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা মকবুল হোসেনকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। রামেক হাসপাতালে আইসিইউ না পাওয়ায় বেসরকারি সিডিএম হাসপাতালে নেওয়া হয় তাকে। নিহতের স্বজনদের ভাষ্য, হামলার সময় তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত লাগে।

উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ হামলায় কারা জড়িত তা দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দেখা হবে। দলের কেউ এ হামলার সঙ্গে সম্পৃক্ত থাকলে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বলেন, যুবক নিহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

বিয়ের দাবিতে প্রেমিকার অবস্থান নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

প্রকাশঃ 05:23:43 am, Wednesday, 16 April 2025