নিহত মকবুল হোসেন আমগ্রাম এলাকার মৃত বেশারত আলীর ছেলে।
এর আগে গত সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের আমগ্রামের আমচত্বরে বিয়ের দাবিতে ওই এলাকার ইসমাইল নামের এক যুবকের বাড়িতে প্রেমিকার অবস্থানকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মকবুল হোসেন আহত হন।
জানা গেছে, বিয়ের দাবিতে ইসমাইল নামের এক যুবকের বাড়িতে অবস্থান করে তার প্রেমিকা। আমগ্রাম ও পাশের তরিপতপুর গ্রামের কয়েকজন ইসমাইলের পক্ষ নিয়ে বিয়ে বন্ধ ও মেয়েটিকে বের করে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে অন্য একটি পক্ষের সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়। পরেরদিন ইসমাইলের লোকজন অপরপক্ষের ওপর হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন আহত হন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ হামলায় কারা জড়িত তা দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দেখা হবে। দলের কেউ এ হামলার সঙ্গে সম্পৃক্ত থাকলে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বলেন, যুবক নিহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















