গাজা ও রাফা অঞ্চলে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ‘প্রতিবাদ ও সংহতি র্যালি’ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে এ র্যালি।
বুধবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। একই দিনে দেশের সব মহানগরে একই ধরনের কর্মসূচি পালন করবে বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও এই প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 

























