Dhaka 12:39 am, Sunday, 28 June 2026

মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

বিএনপিসহ তিন অঙ্গসংগঠনের জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন তারেক রহমান।

শনিবার (৯ মে) বেলা পৌনে ১১টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে এই মতবিনিময় সভা শুরু হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন।

এয়োদশ সংসদ নির্বাচনের পরে দলের মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে তারেক রহমানের এটি প্রথম মতবিনিময় সভা।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নির্বাচনি ইশতেহার এবং সরকারে যেসব পরিকল্পনা রয়েছে সেগুলো নেতাদের কাছে তুলে ধরা হবে। দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে এই সভায় আলোচনা হবে।

বিএনপির নেতারা জানান, সাংগঠনিক নির্দেশনার পাশাপাশি বিএনপি সরকারের নেয়া জনকল্যাণমূলক পদক্ষেপগুলো জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া, দলীয় শৃঙ্খলা ফেরানো, দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং বিভিন্ন অপরাধে জড়িত নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে এ সভা থেকে।

সভায় বিএনপির জেলা ও মহানগর নেতাদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

প্রকাশঃ 06:56:31 am, Saturday, 9 May 2026