রূপসা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সার্বিক সহযোগিতায় রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতা অরবিন্দ মন্ডল বুলুর পরিবারের মাঝে ঈদসামগ্রী ও নগত অর্থ প্রদান করেন।
রূপসা উপজেলা ও ঘাটভোগ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ গতকাল ২৮ মার্চ সকালে
ঈদ উপহার ও নগত অর্থ প্রয়াত নেতার বাড়ীতে গিয়ে তার সহধর্মিণীর নিকট হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবীর শেখ, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এস এম এ মালেক, সাবেক সদস্য সচিব মোঃ মিকাঈল বিশ্বাস, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার আখি, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মহিতোষ ভট্টাচার্য, বিএনপি নেতা ল,ম আনোয়ার হোসেন, শ,ম হাসিবুর রহমান, নুর আলী মেম্বর, বাবুল লস্কর, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক ইতি বিশ্বাস, প্রয়াত বিএনপি নেতা অরবিন্দ মন্ডল বুলুর সহধর্মিণী লিলিমা মন্ডল, যুবদল নেতা মোঃ কামরুল শিকদার, মুস্তাইন শেখ, ল,ম আসলাম হোসেন, হামীম শেখ, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শ,ম শফিকুল ইসলাম প্রমুখ।
দেশের তথ্য ডেস্ক 





















