Dhaka 2:57 pm, Friday, 17 April 2026

কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

অরবিন্দ কুমার মণ্ডল

সুন্দরবন কয়রায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন আজ এ তথ্য নিশ্চিত করেন।

২৫ আগস্ট ২০২৫ তারিখ বিকাল ৩ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ৩ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত কাঁকড়াগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

প্রকাশঃ 04:33:24 pm, Tuesday, 26 August 2025