Dhaka 3:22 pm, Friday, 17 April 2026

গোপালগঞ্জে খাদ্য নিয়ন্ত্রক এর কায্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) মিলেছে অনিয়মের সত্যতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিত্যক্ত খাদ্য গুদাম অপসারনের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে জেলা খাদ্য নিয়ন্ত্রক কায্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় অনিয়মের সত্যতা পায় দুদক ।

আজ সোমবার (৩ মার্চ) দুপুরে দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মশিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করে।

দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মশিউর রহমান জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার একটি পুরাতন খাদ্য গুদাম অপসারনের জন্য বিজ্ঞপ্তি দেয় জেলা খাদ্য নিয়ন্ত্রক কয্যালয়। এতে আমিনুর এন্টারপ্রাইজসহ ১৪টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। এরমধ্যে আমিনুর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ৬ লক্ষ ১৯ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়। কিন্তু আমিনুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর স্বাক্ষর জাল করে টেন্ডার প্রত্যাহারের আবেদন জমা দেয়া হয়। ফলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কায্যালয় তাকে কাজ না দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা মো. আলভি ট্রেডার্সকে ১ লক্ষ ৬৫ হাজার টাকায় কাজটি দেয়। এতে সরকারে প্রায় ৫লক্ষটাকা রাজস্ব ফাকি হয়েছে। এ ঘটনায় সর্বোচ্চ দরদাতা আমিনুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর দুদকের কাছে একটি অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিত্বে সত্যতা যাচাইয়ে অভিযান চালানো হয়।

তিনি আরো বলেন, অভিযানে টেন্ডারের কাগজপত্রে আমিনুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর স্বাক্ষরের সাথে টেন্ডার প্রত্যাহারের আবেদনের স্বাক্ষরে কোন মিল নেই। অফিসের কর্মকর্তাদের যোগসাজসে অন্য ঠিকাদারী প্রতিষ্ঠান এক কাজটি করে থাকতে পারে বলে তিনি ধারনা করছে। তদন্ত শেষে উচ্চপদস্থ কর্মকর্তাদের জানিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।এসময় দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায় ও সোহরাব হোসেন সোহেলসহ দুদক সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

গোপালগঞ্জে খাদ্য নিয়ন্ত্রক এর কায্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) মিলেছে অনিয়মের সত্যতা

প্রকাশঃ 12:59:46 pm, Monday, 3 March 2025