রূপসায় ঘাটভোগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে দ্রব্যমূল্যের উর্ধগতি ও রাজার সিন্ডিগেটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মাহেরমজানের পবিত্রতা রক্ষার দাবীতে সমাবেশ করেছে। মিছিলটি আলাইপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর তরবিয়াত সেক্রেটারী হাফেজ মোঃ জাহাঙ্গীর ফকির। বিশেষ অতিথি ছিলেন জমায়াত নেতা প্রফেসর মনিরুজ্জামান লস্কর, মাওলানা মোঃ শরিফুল ইসলাম, হাফেজ বাশিরুল ইসলাম। ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ নাসিম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন শেখের সঞ্চালনায় বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর নেতা মোঃ কবির শিকদার, নাজমুল হুদা বাপ্পী, হাফেজ আবুল বাশার, মুন্সি আখতারুজ্জামান, মোঃ মোস্তাক সরদার, মোঃ দেলদারুজ্জামান, আব্দুল্লাহ শিকদার, মোঃ ফয়সাল সরদার, মোজাফফর হোসেন, ডাঃ রুহুল আমিন, হাফেজ ইমাদুল ইসলাম, মোঃ মুরাদ শিকদার, আবুল শিকদার, অহিদুল্লাহ শিকদার, সাহিদুল ইসলাম শেখ প্রমুখ।
দেশের তথ্য ডেস্ক 















