Dhaka 12:40 pm, Sunday, 28 June 2026

খুলনা নগরীর জিন্নাপাড়ায় খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্রী মাহফুজা আফরিন উপমার (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার নগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া আমির হোসেন লেন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই ছাত্রী ওই এলাকার বাসিন্দা মো: মাহবুবুর রহমানের মেয়ে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, রাত ১১ টার দিকে মাহফুজা আফরিন উপমা খাবার খেয়ে রাতে ঘুমাতে যান। পরদিন সকালে ডেকে কোন সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকতে তার নিজের কক্ষের জানালা থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ নীচে নামায়। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, উপমা এক প্রকারের জেদী মেয়ে ছিল। মেয়ে আত্মহত্যা করতে পারে জেনে তার মা বাবা ঘরে কোন ফ্যান দেয়নি। কিন্তু ফ্যানের হুক থাকায় সেখানে ওড়না ঝুলিয়ে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

খুলনা নগরীর জিন্নাপাড়ায় খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশঃ 01:48:09 pm, Monday, 9 June 2025