Dhaka 1:51 pm, Friday, 17 April 2026

কয়রায় আগুনে পুড়ে বসতবাড়ী ভস্মিভূত 

খুলনার কয়রার মহারাজপুর ইউনিয়নের মেঘারআইট গ্রামে আগুনে পুড়ে বসতবাড়ীর ২টি ঘর ভস্মীভূত হয়েছে।

গতকাল ২২ ফেব্রুয়ারী শুক্রবার রাত ৮টার দিকে খুলনার কয়রার মেঘারআইট গ্রামের মৃত ইসলাম গাজীর পুত্র মোঃ শাহরিয়ার গাজীর বসত বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি ঘর ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘার আইট গ্রামের শাহরিয়ার হোসেনের বসতবাড়ীতে আগুন দেখতে পেয়ে গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরাও উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টা সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তাদের বসতবাড়ীর ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরের ভিতর থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৩ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন বাড়ীর মালিক।

আগুনে ক্ষতিগ্রস্থ শাহরিয়ার হোসেন বলেন, আগুনে পুড়ে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য দাবী করেন।

কয়রা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আব্দুস সালাম বলেন, আমি মুঠোফোনে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণ করি। তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে এবং তিন লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

কয়রায় আগুনে পুড়ে বসতবাড়ী ভস্মিভূত 

প্রকাশঃ 07:00:58 pm, Sunday, 23 February 2025