Dhaka 3:26 pm, Friday, 17 April 2026

খুলনা ফুলবাড়ীগেট তেলিগাতি বাইপাসে বিএম কলেজ সংলগ্নে কোরবানীর পশুর হাটের শুভ উদ্বোধন

মোঃ মামুন মোল্লা 

খুলনা নগরীর আড়ংঘাটা থানাধিন ফুলবাড়ীগেট তেলিগাতি বাইপাসের বিএম কলেজ কংলগ্নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশুর হাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ মে সোমবার বেলা ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও উদ্বোধনী অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান । সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা। কোরবানীর পশুর হাট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ হুমাউন কবির বিল্লালের সভাপতিত্ব করেন এবং যোগিপোল ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বর জি এম এনামুল কবিরের পরিচালনা করেন বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্র সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান, খুলনা মহানগর এনসিপির সংগঠক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম আরিফুজ্জামান মিঠু, জাতীয় নাগরিক পার্টি খুলনা মহানগর সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি । অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক ইউপি সদস্য মোঃ হাবিব, মোঃ আজাদ হোসেন, কাজী জামির হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তৃতা করেন।

কোরবানীর পশুর হাট পরিচালনা কমিটির আহবায়ক জানান, খুলনা জেলা প্রশাসকের অনুমোদনে আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বাইপাস সড়কের বিএম কলেজ সংলগ্নে বালুর মাঠে ২ জুন কোরবানীর পশুর হাটের উদ্বোধন হয় এটি আগামী পবিত্র ঈদুল আযহা দিন অর্থাৎ ৭ জুন সকাল পর্যন্ত চলবে। ইতোমধ্যে সাজানো হয়েছে বড় দু’টি গেট। পুরো হাটটি সাজানো হয়েছে নানা পসরায়। এবারই প্রথম ফুলবাড়ীগেট কুরবানী পশুরহাটে ৪% করে হাসিল রাখা হয়েছে। এই নিয়ম এবারই প্রথম চালু করা হয়েছে। বিগত বছরগুলোতে ৫% করে হাসিল রাখা হতো। এছাড়া বিগত বছরের থেকে এ বছর এ কোরবানী পশুরহাটটি আধুনিক সকল সুযোগ সুবিধা থাকছে। থাকছে জাল নোট সনাক্ত করণের মেশিন, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয় নিরাপত্তা বেষ্টনী, থাকা ও খাওয়ার সুব্যবস্থাসহ বিশেষ সুবিধা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

খুলনা ফুলবাড়ীগেট তেলিগাতি বাইপাসে বিএম কলেজ সংলগ্নে কোরবানীর পশুর হাটের শুভ উদ্বোধন

প্রকাশঃ 04:20:04 pm, Monday, 2 June 2025