Dhaka 1:50 pm, Friday, 17 April 2026

কেসিসির অভিযানে সড়কে অবৈধ দখল অপসারণ, জরিমানা

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার নগরীর জোড়াগেট এলাকাসহ বয়রা বাজার মোড় ও সোনাডাঙ্গা বাইপাস সড়ক থেকে অবৈধ দখলদার অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে কোরবাণির পশুর হাট পরিচালনার লক্ষ্যে কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান—এর নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। অবৈধ দখল অপসারণকালে ফুটপথের ওপর চুলা রেখে হোটেল ব্যবসা পরিচালনার অপরাধে বয়রা বাজার মোড়স্থ হোটেল ব্যবসায়ী আব্দুর রহমান—কে ২ হাজার টাকা এবং ফুটপথের ওপর গ্রিল রাখা ও নির্মাণের অপরাধে সোনাডাঙ্গা বাইপাস রোডস্থ এসএস পয়েন্টের স্বত্ত্বাধিকারী মো: হেলাল হোসেন—কে ১ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া উল্লিখিত এলাকাসমূহ থেকে অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়। কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

কেসিসির অভিযানে সড়কে অবৈধ দখল অপসারণ, জরিমানা

প্রকাশঃ 12:40:16 pm, Thursday, 29 May 2025