Dhaka 1:50 pm, Friday, 17 April 2026

কয়রায় ৬২ কেজি হরিণের মাংস জব্দ

সুন্দরবন পশ্চিম বিভাগের কোবাদক স্টেশন ও আংটিহারা কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গতকাল ২২ ফেব্রুয়ারি ভোর ৪ টার দিকে ঘড়িলাল বাজার সংলগ্ন কপোতাক্ষ নদ হতে অভিযান চালিয়ে এ সকল মাংস জব্দ করা হয়েছে। তবে কৌশলী হরিণ শিকারীরা অভিযানের বিষয় জানতে পেরে রাতের আঁধারে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। হরিণ শিকারের সাথে জড়িত ব্যাক্তিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

কয়রায় ৬২ কেজি হরিণের মাংস জব্দ

প্রকাশঃ 01:54:54 pm, Saturday, 22 February 2025