রূপসায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা গতকাল ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় । সকাল ১০.৩০ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান। বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মণ্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, জামায়াতে ইসলামীর রূপসা উপজেলা শাখার আমির মাওলানা লবিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অজিত সরকার, রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার আব্দুস সালাম, ছাত্র প্রতিনিধি তরিকুল ইসলাম, তামিম হাসান লিওন প্রমূখ। এর পূর্বে সকালে মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । তাছাড়া একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করেন রূপসা উপজেলা প্রশাসন, রূপসা থানা, নৌ পুলিশ খুলনা অঞ্চল, পল্লী বিদ্যুৎ সমিতি , রূপসা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, টি এস বি ইউনিয়ন বিএনপি, নৈহাটি ইউনিয়ন বিএনপি, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় , উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, রূপসা প্রেসক্লাব, রূপসা উপজেলা প্রেসক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ।
দেশের তথ্য ডেস্ক 















