Dhaka 10:19 am, Sunday, 28 June 2026

খুলনার কয়রায় পুলিশের বিশেষ অভিযান ৫ পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার

অরবিন্দ কুমার মণ্ডল

খুলনা জেলার কয়রা থানা পুলিশ গত ৪ মে, দিন ব্যাপী বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানভুক্ত পাঁচজন আসামীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিআর ৬২/২৪ মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামী ৫নং কয়রা গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে মোঃ আলামিন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, এনজিআর ৫৭/২৪ মামলার গ্রেপ্তারি পরোয়ানার তিন আসামী ষোলহালিয়া গ্রামের মৃত নওশের মালীর ছেলে মোঃ খোকন মালী, মৃত শামছুর রহমান গাজীর ছেলে মোঃ শফিকুল ইসলাম ও সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সিআর ৩৪৬/২৪ মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামী কুমারখালী গ্রামের মালেক গাইনের স্ত্রী মোছাঃ শিউলি বেগমকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বটিয়াঘাটায় সাংবাদিক পুত্রের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন 

খুলনার কয়রায় পুলিশের বিশেষ অভিযান ৫ পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার

প্রকাশঃ 12:50:33 pm, Sunday, 4 May 2025