খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাতে সোনাডাঙ্গা বাস স্টান্ডের পিছনে অভিযান পরিচালনা করে মোঃ বেল্লাল হাওলাদার (২৮) পিতা-মোঃ সিদ্দিক হাওলাদার, সাং-জোড়াগেট, থানা-খুলনা সদর, খুলনাকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশের তথ্য ডেস্ক 




















