Dhaka 1:41 am, Sunday, 28 June 2026

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক

কয়রা, খুলনা প্রতিনিধি
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ মাদারবাড়ি পাশের খাল এলাকায় নিষিদ্ধ সময়ে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ২ টি নৌকা, ৪ বোতল ভারতীয় অবৈধ কীটনাশক, ৬৫ কেজি চিংড়ি মাছ , নিষিদ্ধ ভেশাল জাল সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ২০ জুন শনিবার সকাল ৮ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন কয়রা উপজেলার জোড়শিং গ্রামের আল মামুন (২৮) ও মাসুম বিল্লাহ(৩৬)।

অভিযানকালে উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশনের স্টাফ মশিউর রহমান, মোঃ রবিউল ইসলাম, নিলিমেশ ও ইকলাশ হোসেন ।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকৃত জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

অরবিন্দ কুমার মণ্ডল

তারিখঃ ২০/০৬/২৬ ইং।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক

প্রকাশঃ 04:37:17 am, Sunday, 21 June 2026