Dhaka 1:42 am, Sunday, 28 June 2026

কয়রায় ইউনিয়ন পরিষদের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষণ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রা সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থায়ী কমিটির সদস্যদের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

১৭ জুন মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সিএনআরএসের বিফরআরএল (BeFoReL) প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের ১৩টি স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের সাইট অফিসার মো. নুরুজ্জামান, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, আবু হুরাইরা খোকন, শেখ আবুল কালাম, হরেন্দ্রনাথ সরকার, শেখ সোহরাব হোসেন, নাজমুছ সাদাত, মিজানুর রহমান কোহিনূর, এস এম শফিকুল ইসলাম, মুর্শিদা খাতুন, জাহানারা জামাল, সেলিনা আক্তার লাইলী, সমাজসেবক মোস্তাফিজুর রহমান, আনারুল ডাবলু, এস এম মুনছুর রহমান সানা, বিএম আব্দুর রাজ্জাক, মাওলানা নুরুল ইসলাম, প্রকল্পের মাঠ সহায়ক তুহিন হোসেন ও শাহ পরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, স্থায়ী কমিটির কার্যক্রম, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জন্য আরও কার্যকর ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করা সম্ভব হবে। তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী দিনগুলোতেও চলমান থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

কয়রায় ইউনিয়ন পরিষদের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশঃ 12:43:39 pm, Wednesday, 17 June 2026