Dhaka 2:28 am, Sunday, 28 June 2026

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

চাঁদপুর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার (১৬ জুন) চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম ইসমাইল পাটোয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে চাঁদপুর জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের দলীয় সম্পর্ক থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার সম্পত্তিগত বিরোধের জেরে পিটিয়ে মান্নান পাটোয়ারীকে (৬৫) হত্যা মামলার প্রধান আসামি আত্মগোপনে থাকা মো. সুমন পাটোয়ারীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশঃ 04:18:39 am, Wednesday, 17 June 2026