Dhaka 1:42 am, Sunday, 28 June 2026

দাকোপ থানার নতুন ওসির আশাব্যঞ্জক বার্তা: জনবান্ধব পুলিশি সেবার প্রতিশ্রুতি

এইচ এম সাগর (হিরামন) :
দাকোপ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার সাধারণ মানুষের জন্য একটি আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে তাদের পাশে থেকে সঠিক ও দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। ওসি শেখ খায়রুল বাশার দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, মাদক কারবারি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখল, ধর্ষণসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের কথা জানান তিনি। তিনি বলেন, দল-মত নির্বিশেষে যে কোনো অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি বা বাধা ছাড়াই সরাসরি থানায় অভিযোগ জানাতে পারেন, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ করে মাদক, চুরি ও ছিনতাই সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। জনগণ ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন দাকোপ থানার এই কর্মকর্তা। দাকোপ থানার জরুরি যোগাযোগ নম্বর:
অফিসিয়াল নম্বর: ০১৩২০-১৪০৩৩৭, ডিউটি অফিসার: ০১৩২০-১৪০৩৪২ এই মোবাইল নাম্বারে জনস্বার্থে যে কোনো অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত থানায় জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানান ওসি নিজেই।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

দাকোপ থানার নতুন ওসির আশাব্যঞ্জক বার্তা: জনবান্ধব পুলিশি সেবার প্রতিশ্রুতি

প্রকাশঃ 04:43:52 pm, Sunday, 14 June 2026