খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৩ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর ১ টায় লবণচরা থানাধীন রিয়াবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কুখ্যাত ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য রয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, লবণচরা থানার একটি চৌকস টিম থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় রিয়াবাজার এলাকা থেকে এই তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো— ১. রাব্বি শেখ (২৩), পিতা-মৃত মাসুদ শেখ, মাতা-তাসলিমা বেগম, সাং-হরিণটানা (আলীর মোড়), থানা-লবণচরা, জেলা-খুলনা; ২. মোঃ জিয়াউর রহমান (২৯), পিতা-মোঃ আনিচুর রহমান, মাতা-সাহেরা বেগম, সাং-চাপাতলা, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, বর্তমান সাং-হরিণটানা (নানা সামছু সরদারের বাড়ি), থানা-লবণচরা, জেলা-খুলনা এবং ৩. নয়ন (২৭), পিতা-মৃত মোঃ লোকমান হাওলাদার, মাতা-তাসলিমা বেগম, সাং-হরিণটানা, রিয়াবাজার, ইয়াছিন সড়ক, থানা-লবণচরা, জেলা-খুলনা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের মধ্যে ১ নম্বর আসামি রাব্বি শেখ সন্ত্রাসী সংগঠন “বি” কোম্পানির একজন সক্রিয় সদস্য। পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত এই আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















