ফয়জুল হক বাবু: মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শুক্রবার সকালে শহরের নবারুণ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আলমগীর কবীর, ভারপ্রাপ্ত সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি স্টল অংশ নেয়। এ সময় স্বয়ংক্রিয় সেচব্যবস্থা, পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি, বায়োগ্যাস, বর্জ্য থেকে শক্তি উৎপাদন, সাইবার অপরাধ প্রতিরোধ এবং ভবিষ্যৎ সাতক্ষীরার উন্নয়ন পরিকল্পনাভিত্তিক বিভিন্ন প্রকল্প স্থান পায়।
প্রতিযোগিতায় সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজ প্রথম, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। আগামী ১৪ জুন জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত দল জাতীয় পর্যায়ে অংশ নেবে।
সাতক্ষীরা।
১২.০৬.২০২৬
দেশের তথ্য ডেস্ক 



















