Dhaka 2:30 am, Sunday, 28 June 2026

অভয়নগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সচেতনতা সভা ও খাতা-কলম বিতরণ, শিক্ষার্থীদের শপথ পাঠ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় দুটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, যশোরের উদ্যোগে মহাকাল বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং মহাকাল পাইলট স্কুল অ্যান্ড কলেজে পৃথকভাবে এই সভার আয়োজন করা হয়।

​আলোচনা সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মাহফুজুল হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকে বিপন্ন করে তোলে।”

​অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোরের উপপরিচালক জনাব পারভীন আখতার। তিনি মাদকের নানাবিধ ক্ষতিকর ও ভয়াবহ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

​মহাকাল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রাজু আহমেদ এবং মহাকাল পাইলট স্কুল অ্যান্ড কলেজের সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনাব মোঃ রেজাউল হোসেন।

​অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত খাতা ও কলম বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়, যেখানে শিক্ষার্থীরা জীবনভর মাদককে ‘না’ বলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

অভয়নগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সচেতনতা সভা ও খাতা-কলম বিতরণ, শিক্ষার্থীদের শপথ পাঠ

প্রকাশঃ 03:03:21 pm, Thursday, 11 June 2026