Dhaka 2:32 am, Sunday, 28 June 2026

চট্টগ্রামে নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ ও গবেষণা স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সামগ্রিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

​নৌবাহিনী সূত্রে জানা যায়, আজ তিনি বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ (IFF) সেন্টার, সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (CNRD) এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (CDDL)-এর চলমান কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা আইএফএফ সেন্টারের আধুনিক প্রযুক্তির প্রশংসা করেন, যা দেশের সমুদ্রসীমায় সকল জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা জোরদারে কাজ করছে। এছাড়া নৌবাহিনীর গবেষণা ও উদ্ভাবনমুখী প্রতিষ্ঠান ‘সিএনআরডি’-এর জ্বালানি পরিশোধন প্রযুক্তি, ড্রোন উন্নয়ন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার নানামুখী গবেষণা ও উৎপাদন কার্যক্রম সম্পর্কে তিনি বিস্তারিত অবহিত হন।

​পরিদর্শনের অংশ হিসেবে ড. এ. কে. এম. শামছুল ইসলাম চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)-এর ইয়ার্ড ও কার্যক্রম ঘুরে দেখেন।

যুদ্ধজাহাজসহ বিভিন্ন বেসামরিক জাহাজের মেরামত, রক্ষণাবেক্ষণ ও নির্মাণে প্রতিষ্ঠানটির ভূমিকার কথা উল্লেখ করে তিনি এর সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বর্তমান সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশের প্রতিরক্ষা শিল্পে সিডিডিএল-এর গুরুত্ব অপরিসীম। এ সময় তিনি প্রতিষ্ঠানটির পেশাগত ও কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

​এর বাইরেও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রামের বেসরকারি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন লিমিটেড পরিদর্শন করেন। সেখানে তিনি প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সক্ষমতা, চলমান প্রজেক্ট এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

​পরিদর্শন শেষে প্রতিরক্ষা উপদেষ্টা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত অগ্রগতি ও দক্ষ জনশক্তির কর্মদক্ষতার সন্তোষ প্রকাশ করেন। একই সাথে দেশের সামুদ্রিক নিরাপত্তা, জাহাজ নির্মাণ শিল্প এবং প্রতিরক্ষা খাতের টেকসই উন্নয়নে সকলকে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ ও গবেষণা স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

প্রকাশঃ 02:56:22 pm, Thursday, 11 June 2026