Dhaka 1:48 am, Sunday, 28 June 2026

সুস্থ প্রজন্ম গঠনে নিরাপদ খাদ্য সচেতনতায় পাইকগাছায় সেমিনার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গঠনে নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরতে খুলনার পাইকগাছা পৌরসভাধীন টাউন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে খাদ্যে ভেজাল প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ খাদ্য গ্রহণে শিক্ষার্থীদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ। কর্মসূচিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইকগাছা উপজেলা স্যানিটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সময়ে খাদ্যে ভেজালের বিস্তার জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, “একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশের সঙ্গে তার খাদ্যাভ্যাস ওতপ্রোতভাবে জড়িত। জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার পরিহার করে ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।”
মূল প্রবন্ধে মো. মোখলেছুর রহমান খাদ্যে ভেজাল প্রতিরোধ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাদ্য সংরক্ষণের সঠিক পদ্ধতি এবং নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে সহজ ও বোধগম্য ভাষায় তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যালয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি পেলে তা পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের জ্ঞান ও সচেতনতার পরিচয় দেয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
কর্মসূচির সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক লিফলেট ও সচেতনতামূলক সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

সুস্থ প্রজন্ম গঠনে নিরাপদ খাদ্য সচেতনতায় পাইকগাছায় সেমিনার

প্রকাশঃ 01:13:08 pm, Thursday, 11 June 2026