Dhaka 2:32 am, Sunday, 28 June 2026

কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থবর্ষের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে।

কোটালীপাড়া প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার এই প্রস্তাবিত বাজেটটি টিএলসিসি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে পেশ করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল নয়টায় পৌরসভার সভাকক্ষে কোটালীপাড়া পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এই বাজেট উপস্থাপন করেন।

উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আগামী ২০২৬-২০২৭ অর্থবর্ষে রাজস্ব খাতে ৫,৭৫,৫৫,০০০.০০ টাকা এবং উন্নয়ন খাতে ৯৫,৯২,০৪,০০০.০০ টাকা বাজেট ধরা হয়েছে, যার সর্বমোট পরিমাণ দাঁড়িয়েছে ১০১,৬৭,৫৯,০০০.০০ টাকা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থবর্ষের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে।

প্রকাশঃ 01:03:22 pm, Thursday, 11 June 2026