Dhaka 2:30 am, Sunday, 28 June 2026

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় ৩ আসামি রিমান্ডে

রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭) হত্যা মামলায় দ্বিতীয় দফায় গ্রেপ্তার তিন আসামিকে ১ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ জুন) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার আসামিদের আদালতে হাজির করে এ আবেদন করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, রমনা মডেল থানার যুবদলের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক লুৎফর রহমান ওরফে লুৎফর রহমান পাটোয়ারী, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম এবং ১৯নং ওয়ার্ড (রমনা) ছাত্রদলের টিম প্রধান ইসতিয়াক আলী রাকিব ওরফে গোল্ডেল রাকিব বুধবার (১০ জুন) রাতে ঢাকা ও লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

আসামিদের পক্ষে তাদের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি নিয়ে আদালত প্রত্যেকের ১ দিনের রিমান্ডের আদেশ দেন।এর আগে এই মামলায় বুধবার আল আমিন মাহিন ও রিয়াজুল হাসান নামে দুই আসামিকে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, সালিশের কথা বলে ডেকে এনে সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের লিফট ও সিঁড়িসংলগ্ন এলাকায় ছুরিকারাঘাতে বিল্লালকে খুন করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন মঙ্গলবার (৯ জুন) রমনা মডেল থানায় ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় ৩ আসামি রিমান্ডে

প্রকাশঃ 11:00:04 am, Thursday, 11 June 2026