Dhaka 2:29 am, Sunday, 28 June 2026

মনপুরায় স্লোগান বিতর্ক: স্বেচ্ছাসেবক দল নেতার মামলায় ছাত্রলীগ নেতা জেল হাজতে

ভোলা জেলা প্রতিনিধি :

ভোলার মনপুরায় দোকানে ও বিএনপি অফিসের সার্টারে “জয় বাংলা” স্লোগান লেখা নিয়ে উত্তেজনার ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া সেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সহ আরও ৫ জনকে আসামী করে থানায় মামলা করেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরনবী ছৈয়াল।

সোমবার দুপুর দুপুরে মামলায় গ্রেফতার দেখিয়ে সেই ছাত্রলীগ নেতাকে আদালতে সোর্পদ করে পুলিশ। পরে দুপুর ২ টায় আদালতের বিচারকের নির্দেশে আটককৃত ছাত্রলীগ নেতাকে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

মামলায় আটককৃত ছাত্রলীগ নেতা সহ অপর আসামী হলেন, মোঃ শফিক, মোঃ শামীম, শাকিল, গিয়াস উদ্দিন, শিপন ও মালেক। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডে।

আটককৃত ছাত্রলীগ নেতার পরিবারের দাবী, তারা সার্টারে জয় বাংলা স্লোগান লেখার সাথে তাদের সন্তার জড়িত না। তারা বিনাদোষে তাদের ছেলেকে মারধর করে পুলিশে হস্তান্তর করে।এমনকি নিজেদের লাঠির আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা আহত হয়ে উল্টো এখন মামলা দিয়েছে।

এইদিকে আহত ও মামলার বাদী ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল সাবেক সভাপতি নুরনবী জানান, নিষিদ্ধ সংগঠনের নেতা শফিক মিরের নেতৃত্বে কয়েকজন আমার ওপর হামলা করে আমাকে আহত করে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতির মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

মনপুরায় স্লোগান বিতর্ক: স্বেচ্ছাসেবক দল নেতার মামলায় ছাত্রলীগ নেতা জেল হাজতে

প্রকাশঃ 04:53:13 pm, Monday, 8 June 2026