Dhaka 2:32 am, Sunday, 28 June 2026

চিতলমারীতে মৃত্যুর কাছে হেরে গেলেন জীবন বীমার কালা

চিতলমারী প্রতিনিধি:
সকলকে কাঁদিয়ে মৃত্যুর কাছে হেরে গেলেন ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর চিতলমারীর এজেন্সী ইনচার্জ অলিফ সাহা কালা (৪৫)। রবিবার রাত আড়াই টায় খুলনার একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল প্রয়াণের কথা শুনে শত শত শুভাকাঙ্ক্ষি তাকে এক নজর দেখার জন্য চিতলমারীর বাড়িতে ছুটে যান। প্রয়াত অলিপ সাহা কালার নিকট জনেরা জানান, অলিফ সাহা কালা ছিলেন মিষ্টভাষী, সদা হাস্যজ্জল একজন মানবিক গুনের অধিকারী ব্যক্তি। তিনি চিতলমারী পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, সবুজসংঘ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কমিটির প্রতিনিধিত্ব করেছেন। আজ দুপুরে চিতলমারী কেন্দ্রীয় মহা শ্মসানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এদিকে অলিফ সাহা কালার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোসহ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

প্রদীপ মন্ডল
চিতলমারী, বাগেরহাট
০১৭১৪৪৮১৩৫৩

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

চিতলমারীতে মৃত্যুর কাছে হেরে গেলেন জীবন বীমার কালা

প্রকাশঃ 11:23:12 am, Sunday, 7 June 2026