Dhaka 1:48 am, Sunday, 28 June 2026

ডুমুরিয়ায় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি স্বামী জনি গাজী গ্রেফতার

খুলনা জেলার ডুমুরিয়া থানায় সংঘটিত বহুল চাঞ্চল্যকর ও নৃশংস গৃহবধূ বিথি আক্তার হত্যা মামলার ১নং এজাহারনামীয় পলাতক আসামি স্বামী জনি গাজী (২৯)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (৬ জুন) রাত ৮ টায় র‍্যাব-০৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ডুমুরিয়া থানাধীন কাঁঠালতলা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​গ্রেফতারকৃত আসামির নাম জনি গাজী। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার বাসিন্দা মোঃ আতিয়ার গাজীর ছেলে। র‍্যাব জানায়, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব ফোর্সেস নিয়মিত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালতলা বাজারস্থ সাব্বির আহমেদের চায়ের দোকানে অভিযান চালিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের মূলহোতাকে গ্রেফতার করা হয়।

​মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, ধৃত আসামি জনি গাজী ও ভিকটিম বিথি আক্তার সম্পর্কে স্বামী-স্ত্রী ছিলেন। গত ০৫ই মে ২০২৬ ইং তারিখ পারিবারিক কলহের জের ধরে তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে পাষণ্ড স্বামী জনি গাজী স্ত্রী বিথি আক্তারের গায়ে ঘরে থাকা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভিকটিমের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিথি আক্তার মৃত্যুবরণ করেন।

​এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহত বিথি আক্তারের বাবা অপুর গাজী বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি জনি গাজী গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন। গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিকে খুলনা জেলার ডুমুরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

ডুমুরিয়ায় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি স্বামী জনি গাজী গ্রেফতার

প্রকাশঃ 04:50:06 pm, Saturday, 6 June 2026