ডেঙ্গু প্রতিরোধে কোটালীপাড়ায় প্রশাসনের সচেতনতামূলক র্যালি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :কাজী শাহীন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করতে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১১টায় “অফিস-আদালত রাখলে পরিষ্কার, পরিচ্ছন্ন থাকবে মন সবার” স্লোগানে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর প্রকৌশলী মোঃ সফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর নির্বাহী কর্মকর্তা পিযুষ কান্তি বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
দেশের তথ্য ডেস্ক 



















