Dhaka 2:33 am, Sunday, 28 June 2026

কয়রায় জমি বিরোধে সংঘর্ষে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যুঃ ফাঁসির দাবিতে উত্তাল এলাকা

কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় ১জনের মৃত্যু

ফাঁসীর দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রা উপজেলার শিমলারআইট গ্রামে এছার আলী সরদার (৫৫) হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসীর দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৫ জুন শুক্রবার উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামের স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, চলাচলের পথ অবৈধভাবে দখলকে কেন্দ্র করে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে এছার আলী সরদারকে হত্যা করা হয়েছে।

বক্তারা অভিযোগ করে বলেন, নিহত এছার আলী সরদার ছিলেন একজন সৎ ও সম্মানিত ব্যক্তি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা এলাকায় শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

উল্লেখ্য পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলাচলের পথের জমি দখলকে কেন্দ্র করে শিমলারআইট গ্রামের শামছুর সরদার ও তার ছেলে আব্দুল হালিম সরদারের সঙ্গে এছার আলী সরদার গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঐ জমিতে গত ৩১ মে উভয়পক্ষ অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে এছার আলী সরদারসহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকে। গুরুতর আহত হন এছার আলী সরদার। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ৪জুন সন্ধ্যায় মারা যান।

মানববন্ধনে অংশগ্রহণকারী বিক্ষুব্ধ জনতা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত প্রকৃত দোষীদের বিচার ও ফাঁসীর দাবী বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় ১জনের মৃত্যু হয়েছে। উভয় পক্ষের মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে নিহতের আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

কয়রা, খুলনা প্রতিনিধি

তারিখঃ ০৫/০৬/২৬ ইং।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

কয়রায় জমি বিরোধে সংঘর্ষে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যুঃ ফাঁসির দাবিতে উত্তাল এলাকা

প্রকাশঃ 04:24:20 pm, Friday, 5 June 2026