Dhaka 1:47 am, Sunday, 28 June 2026

খুলনার সোনাডাঙ্গার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিক বরিশাল থেকে গ্রেফতার।

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বহুল চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার (শাশুড়ি ও দুই সন্তান হত্যা) মামলার ১নং ও প্রধান পলাতক অভিযুক্ত রফিক হাওলাদারকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত ২৯ মে র‍্যাব-৬ এবং র‍্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, র‍্যাব-০৬ এর সদর কোম্পানি এবং র‍্যাব-০৮ এর একটি যৌথ দল বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। এই অভিযান থেকেই খুলনার সোনাডাঙ্গা থানার শাশুড়ি ও দুই সন্তান হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ রফিকুল ইসলাম হাওলাদার (৩৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিক খুলনার দৌলতপুর থানার মোঃ আলমগীর হাওলাদারের ছেলে।

গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে অভিযুক্ত রফিক হাওলাদারকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

খুলনার সোনাডাঙ্গার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিক বরিশাল থেকে গ্রেফতার।

প্রকাশঃ 06:43:56 am, Friday, 5 June 2026