Dhaka 2:31 am, Sunday, 28 June 2026

রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়

০৫ জুন ২০২৬, ১০: ১৬

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে অবস্থানকালে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি যাত্রী নামানোর সময় দুর্ঘটনার শিকার হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে এবং এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ একই ফেরিঘাট এলাকায় ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়

প্রকাশঃ 04:32:37 am, Friday, 5 June 2026