Dhaka 2:29 am, Sunday, 28 June 2026

উদ্ধার বিপুল অস্ত্র ও গুলি

উদ্ধার বিপুল অস্ত্র ও গুলি
সুন্দরবনে কোস্ট গার্ডের দুঃসাহসিক অভিযানে বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে দস্যু দমন অভিযানে আবারও সাফল্য পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অস্ত্র, গোলাবারুদ, বন্যপ্রাণী শিকারের সরঞ্জাম ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। পাশাপাশি বাহিনীটির একটি আস্তানাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে গত বুধবার (৩ জুন) বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। একপর্যায়ে করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করতে সক্ষম হয় আভিযানিক দল।
অভিযানে উদ্ধার করা হয় ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, শিংসহ একটি হরিণের মাথা, তিন কার্টন সিগারেট, দুই বস্তা চাল এবং একটি কাঠের নৌকা। একই সঙ্গে ধ্বংস করা হয় করিম শরীফ বাহিনীর ব্যবহৃত একটি আস্তানা। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে মোরেলগঞ্জ উপজেলার পি সি বাড়ইখালি এলাকায় তার বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। সেখান থেকে ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। কোস্ট গার্ডের দাবি, তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মোঃ আব্দুল্লাহ শেখ
বাগেরহাট প্রতিনিধি
01735300146
04-06-2026

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

উদ্ধার বিপুল অস্ত্র ও গুলি

প্রকাশঃ 11:42:45 am, Thursday, 4 June 2026