Dhaka 2:30 am, Sunday, 28 June 2026

কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর

কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর করা হয়েছে।

শুধু তাই নয় সাংবাদিকের বাড়ির বিভিন্ন প্রজাতির গাছ পালা কেটে দিয়েছে প্রতিপক্ষরা। নিরুপায় হয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তার ভাই আবুল কাশেম বাদী হয়ে কয়রা থানায় লিখিত অভিযোগ করেছে।

অভিযোগে জানা গেছে, শিমলারআইট গ্রামের একটি জায়গার মালিকানা ও দখল নিয়ে দির্ঘদিন বিরোধ চলে আসছিল। ঐ জমিতে গত ৩১ মে উভয় পক্ষ অবস্থান নিলে এক পর্যায় উত্যাক্ত সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষ সিরাজুল সরদার গংরা সাংবাদিক আঃ হালিমের বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে তার ঘর ভাংচুর করে। এ ছাড়া বাড়িতে থাকা বিভিন্ন প্রজাতির গাছের চারা কেটে ফেলে দেয়।

সাংবাদিক আঃ হালিম দৈনিক জনতার চিফ ফটো সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য। এ ছাড়া তিনি খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার দপ্তর সম্পাদক।

ঘটনায় তার ভাই সহ কয়েকজন আহত হয়। তাদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরের দিন তাদের বাড়ির মাটি কেটে নিয়ে গেছে ঐ প্রতিপক্ষরা। এ ব্যাপারে সাংবাদিক আঃ হালিমের ভাই আবুল কাশেম বাদী হয়ে কয়রা থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম বলেন, ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি ব্যবস্থা গ্রহন করা হবে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ০৩/০৬/২৬ ইং।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর

প্রকাশঃ 02:01:01 pm, Wednesday, 3 June 2026