Dhaka 1:48 am, Sunday, 28 June 2026

পাইকগাছা-কয়রায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের ঘোষণা- এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছা প্রতিনিধি
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং কৃষি উৎপাদন বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কোনো বিকল্প নেই। ২০২৭ সালের মধ্যে পাইকগাছায় নতুন পাওয়ার গ্রীড এবং কয়রায় উপকেন্দ্র স্থাপনের কাজ সম্পন্ন হলে এই অঞ্চলে বিদ্যুতের আর কোনো সমস্যা থাকবে না।
১ জুন (সোমবার) দুপুরে পাইকগাছা উপজেলা সদরের ২০/২৮ এমভিএ ক্ষমতাসম্পন্ন ৩৩/১১ কেভি উপকেন্দ্র পরিদর্শন এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, কল-কারখানা থেকে শুরু করে দৈনন্দিন গৃহস্থালি ও কৃষি কাজে বিদ্যুতের প্রয়োজনীয়তা অপরিসীম। তবে জাতীয় গ্রীডের সরবরাহের ওপর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নির্ভর করায় সেখানে কোনো সমস্যা হলে এর প্রভাব স্থানীয়ভাবেও পড়ে। সঞ্চালন লাইনের দীর্ঘ দূরত্বের কারণে কোথাও কোথাও ত্রুটি দেখা দিলে সাময়িক বিদ্যুৎ বিঘ্নিত হয়, তবে পূর্বের তুলনায় বর্তমানে লোডশেডিং অনেকাংশে কমে এসেছে।
বিদ্যুৎ পরিস্থিতি স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, পাইকগাছায় একটি পাওয়ার গ্রীড নির্মাণের কাজ বর্তমানে টেন্ডার (দরপত্র) প্রক্রিয়ায় রয়েছে এবং কয়রায় একটি নতুন উপকেন্দ্র স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ২০২৭ সালের মধ্যে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে। এ সময় তিনি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সর্বসাধারণকে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।
উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির উপ-পরিচালক অঞ্জন কুমার সরকার, এজিএম ইলিয়াস পাটোয়ারী, জুনিয়র ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম এবং লাইনম্যান মন্টু কাঞ্জি লাল।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহআলম, পৌর জামায়াতের আমীর ডা. জিএম আসাদুল হক, জামায়াতের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, জামায়াত নেতা মুহাম্মদ শফিয়ার রহমান, ফিরোজ আহমেদ, মুজাহিদুল ইসলাম, তামিম রায়হান ও আল মামুনসহ স্থানীয় সুধীজন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

পাইকগাছা-কয়রায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের ঘোষণা- এমপি আবুল কালাম আজাদ

প্রকাশঃ 01:00:00 pm, Monday, 1 June 2026