Dhaka 2:29 am, Sunday, 28 June 2026

গোপালগঞ্জ ১২ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন এস, এম একরামুল কবির (মুক্ত)

গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফ 

গোপালগঞ্জ সদর পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী হিসেবে ওয়ার্ড বাসীর নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গোপালগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ডবাসীসহ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, এসএম একরামুল কবির মুক্ত। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি পরিবারের সদস্য হিসেবে পরিচিত এবং ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। রাজনীতি পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত ঠিকাদার।

গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় তার বসবাস। তিনি কৃষি কর্মকর্তা এস এম আব্দুস সাত্তারের চতুর্থ সন্তান। স্থানীয়দের মতে, নবীনবাগ এলাকার অন্যতম শিক্ষিত ও সুপরিচিত পরিবারগুলোর মধ্যে তাদের পরিবার বিশেষভাবে পরিচিত। শিক্ষা, সামাজিক অবস্থান ও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে এলাকাজুড়ে পরিবারটির একটা আলাদা পরিচিতি রয়েছে।

পরিবারটির সদস্যরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায়, বিগত সরকারের সময় বিভিন্নভাবে প্রশাসনিক নজরদারির মধ্যে ছিলেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। সে সময় এলাকাটিকে প্রশাসনের দৃষ্টিতে “রেড লিস্ট জোন” হিসেবেও দেখা হতো বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এদিকে, এস, এম একরামুল কবির মুক্তের ছোট ভাই এস, এম জিয়াউল কবির বিপ্লবও ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি তৎকালীন সরকারি বঙ্গবন্ধু কলেজে ছাত্রদলের পক্ষে প্রথমে এজিএস এবং পরে জিএস পদে নির্বাচন করেন। পরবর্তীতে তিনি দীর্ঘদিন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার বড়ো ভাই এস, এম হুমায়ুন কবির— তিনি গোপালগঞ্জ জেলা বিএনপি ও তার অঙ সংগঠনের বিভিন্ন পদে দুর্দিনের সাথি হিসেবে কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

ঈদ শুভেচ্ছা বার্তায় এসএম একরামুল কবির মুক্ত বলেন, “পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও আনন্দ। গোপালগঞ্জ ১২ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

গোপালগঞ্জ ১২ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন এস, এম একরামুল কবির (মুক্ত)

প্রকাশঃ 12:45:55 pm, Wednesday, 27 May 2026