Dhaka 2:34 am, Sunday, 28 June 2026

৬ নবজাতক শিশুর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের আহ্বান জামায়াতের

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতক শিশুর ঘটনায় দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার আসল রহস্য উদ্‌ঘাটন করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

বুধবার (২৭ মে) এক বিবৃতিতে শিশুগুলোর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এই আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শোক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বুধবার ভোরে রাজধানীর মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে মাত্র ১-২ দিন বয়সী ৬টি নিষ্পাপ নবজাতকের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, মর্মস্পর্শী ও অত্যন্ত করুণ। ফুটফুটে এই শিশুদের হারিয়ে তাদের পিতা-মাতা ও পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা কোনো সান্ত্বনা দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই অবর্ণনীয় দুঃসংবাদে পুরো দেশবাসীর সাথে আমিও গভীরভাবে স্তম্ভিত ও শোকাহত।

নিরপেক্ষভাবে তদন্ত কমিটি গঠন করে আসল কারণ উদঘাটন করার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, যদি তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের অবহেলা, ত্রুটি বা দায়িত্বহীনতার প্রমাণ মেলে, তবে দায়ীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মহান আল্লাহ তায়ালার দরবারে শোকসন্তপ্ত পিতা-মাতা ও পরিবার-পরিজনের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

৬ নবজাতক শিশুর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের আহ্বান জামায়াতের

প্রকাশঃ 12:14:46 pm, Wednesday, 27 May 2026